• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

ছয় শিরোপার হাতছানি,টানা তৃতীয়বার ইউরোপসেরা হওয়ার লক্ষ্য পিএসজির

স্পোর্টস ডেস্ক
  ১২ আগস্ট ২০২৬, ১২:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জেতা প্যারিস সেন্ট জার্মেইয়ের সামনে এবার আরও বড় ইতিহাস গড়ার সুযোগ। ২০২৬-২৭ মৌসুমে ছয়টি প্রতিযোগিতায় অংশ নিয়ে সব কটিতে শিরোপা জয়ের পাশাপাশি টানা তৃতীয়বার ইউরোপসেরা হওয়ার লক্ষ্য লুইস এনরিকের দলের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নতুন মৌসুমে প্রথম শিরোপা জয়ের সুযোগও চলে এসেছে পিএসজির সামনে। বুধবার দিবাগত রাত ১টায় অস্ট্রিয়ার সালজবুর্গে উয়েফা সুপার কাপের ফাইনালে ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নস লিগজয়ী দলটি।

২০২৫ সালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল পিএসজি। পরের বছর বুদাপেস্টের ফাইনালে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শিরোপা ধরে রাখে তারা।

চ্যাম্পিয়নস লিগ যুগে পিএসজির আগে কেবল রিয়াল মাদ্রিদই টানা দুটি শিরোপা জিতেছিল। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিনবার ইউরোপসেরা হয়েছিল স্প্যানিশ ক্লাবটি। এবার সেই কীর্তিতে ভাগ বসানোর সুযোগ পিএসজির সামনে।

ইউরোপিয়ান কাপের পুরোনো ইতিহাসও পিএসজিকে আরও বড় স্বপ্ন দেখাচ্ছে। টানা অন্তত তিনটি শিরোপা জেতা ক্লাবের তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ, আয়াক্স ও বায়ার্ন মিউনিখ। রিয়াল ১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত প্রথম পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল। পরে সত্তরের দশকে আয়াক্স ও বায়ার্ন টানা তিনবার করে ইউরোপসেরা হয়।

তবে পিএসজির ইতিহাস গড়ার সুযোগ শুধু চ্যাম্পিয়নস লিগে সীমাবদ্ধ নয়। চলতি মৌসুমে ছয়টি শিরোপার জন্য লড়বে তারা—উয়েফা সুপার কাপ, ফরাসি সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, লিগ আঁ, ফ্রেঞ্চ কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।

গত মৌসুমে এই ছয় প্রতিযোগিতার মধ্যে পাঁচটিতে চ্যাম্পিয়ন হয়েছিল পিএসজি। উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ, ফরাসি সুপার কাপ, লিগ আঁ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল তারা। শুধু ফ্রেঞ্চ কাপে ব্যর্থ হয় দলটি। জানুয়ারিতে নগর প্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।

এক বছরে ছয়টি শিরোপা জয়ের নজির অবশ্য রয়েছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের। বার্সেলোনা ২০০৯ সালে এবং বায়ার্ন ২০২০ সালে ছয়টি ট্রফি জিতেছিল। ২০২৫ সালের ক্যালেন্ডার বছরেও ছয়টি শিরোপা জিতেছে পিএসজি। তবে একই মৌসুমে অংশ নেওয়া ছয়টি প্রতিযোগিতার সব কটিতে চ্যাম্পিয়ন হওয়ার নজির এখনো কোনো বড় ক্লাবের নেই।

ইতিহাস গড়ার পথে পিএসজির বড় চ্যালেঞ্জ হতে পারে খেলোয়াড়দের ক্লান্তি। দলের ১৬ ফুটবলার সদ্য শেষ হওয়া বিশ্বকাপে খেলেছেন। তাঁদের ছয়জন টুর্নামেন্টের শেষ সপ্তাহ পর্যন্ত মাঠে ছিলেন। বিশ্বকাপ ফাইনাল ও উয়েফা সুপার কাপের মধ্যে ব্যবধানও মাত্র ২৪ দিনের।

আরও পড়ুন

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা

পেলের স্মৃতিবিজড়িত নিউইয়র্ক কসমসে যোগ দিচ্ছেন শমিত সোম

অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদ রানাকে মিস করবে বাংলাদেশ: শান্ত

তবে দল ধরে রাখতে বড় কোনো পরিবর্তন আনেনি পিএসজি। সর্বশেষ দুই চ্যাম্পিয়নস লিগ ফাইনালে একই ১০ জন আউটফিল্ড খেলোয়াড়কে শুরুর একাদশে রেখেছিলেন এনরিকে। তাঁদের সবাই এখনো ক্লাবে রয়েছেন। নতুন করে দলে যোগ দিয়েছেন মাগনেস আকলিউশ, লুকাস দিনিয়ে ও ১৮ বছর বয়সী গোলরক্ষক আলেসান্দ্রো লঙ্গোনি।

গত দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ধীরগতির শুরু করেও শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল পিএসজি। এবার তাদের লক্ষ্য আরও বড়। অ্যাস্টন ভিলাকে হারাতে পারলে ছয় শিরোপার অভিযানের প্রথম ধাপেই সফল হবে বর্তমান ইউরোপসেরা দলটি।

এমএস/

  • পিএসজি
এ সম্পর্কিত আরও খবর
তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া পিএসজির বিপক্ষে সুপার কাপে অ্যাস্টন ভিলা
তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া পিএসজির বিপক্ষে সুপার কাপে অ্যাস্টন ভিলা
পিএসজির শিরোপা উদযাপনে ফ্রান্সজুড়ে দাঙ্গা, আহত ২১৯
পিএসজির শিরোপা উদযাপনে ফ্রান্সজুড়ে দাঙ্গা, আহত ২১৯
পিএসজির বিজয় উৎসব রূপ নিল সহিংসতায়, নিহত ২, গ্রেপ্তার ৫৫৯
পিএসজির বিজয় উৎসব রূপ নিল সহিংসতায়, নিহত ২, গ্রেপ্তার ৫৫৯
আর্সেনালের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন পিএসজি
আর্সেনালের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন পিএসজি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।